i Phone লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
i Phone লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

আসছে নতুন ম্যাকবুক

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান 'অ্যাপল ইভেন্ট'। নতুন পণ্য পেতে তাই এই ইভেন্টের জন্যি মুখিয়ে থাকেন অ্যাপল ভক্তরা। চলতি বছরের ২১ মার্চ অনুষ্ঠিত হয় 'স্পেশাল অ্যাপল ইভেন্ট'। এই ইভেন্টকে ঘিরে না জল্পনা কল্পনাই চলে আসছিল অ্যাপল ভক্তের মনে।


ভক্তদের সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই ওই ইভেন্টে নতুন কিছু পণ্য উন্মোচন করে অ্যাপল। তবে এবার ভক্তদের জন্য খুব বেশি চমক আনতে পারেনি প্রতিষ্ঠানটি। সফটওয়্যার আপডেটের পাশাপাশি অ্যাপল ওয়াচের নতুন ব্যান্ড, ছোট আকারের নতুন আইফোন এসই এবং আইপ্যাড প্রো এর ক্ষুদ্র সংস্করণ ছাড়া নতুন কোন পণ্য উন্মোচন করেনি অ্যাপল। আইফোন, আইপ্যাডে কিছুটা পরিবর্তন আনলেও আশ্চর্যজনকভাবে ম্যাকবুক নিয়ে কোন ঘোষণাই দেয়নি প্রতিষ্ঠানটি।

ম্যাকবুক নিয়ে ওই অনুষ্ঠানে কোন ঘোষণা না এলেও সামনের গ্রীষ্মেই নতুন ম্যাকবুক উন্মোচন করা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ২২ মার্চ প্রযুক্তি বিষয়ক সাইট ডিজিটাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এ বছরের দ্বিতীয় প্রান্তিকের শুরুতেই নতুন "আল্ট্রা-থিন" ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি ম্যাকবুক বাজারজাত করবে অ্যাপল। জুনের মাঝামাঝি প্রতিষ্ঠানের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি) এ ল্যাপটপটি উন্মোচন করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ডিজিটাইমসের ওই প্রতিবেদনে আরও জানানো, নতুন এই ম্যাকবুকটি দেখতে অনেকটাই ১২ ইঞ্চি ম্যাকবুকের মতো হবে। গত বছরে বাজারে আসা নতুন ১২ ইঞ্চি ম্যাকবুকটি, ম্যাকবুক এয়ার থেকেও পাতলা। আর অ্যাপল এখনো পর্যন্ত ম্যাকবুক এয়ারের কোন ১৫ ইঞ্চি সংস্করণ উন্মোচন করেনি। তাই নতুন ম্যাকবুক এটির আপডেটেড সংস্করণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতে রেটিনা ডিসপ্লে সংযুক্ত করা হতে পারে বলেও জানিয়েছে অ্যাপল বিষয়ক সংবাদ মাধ্যম ৯টু৫ ম্যাক।

নতুন ম্যাকবুকে ইনটেলের স্কাইলেকে প্রসেসর ব্যবহার করা হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে অনেক দিন থেকেই। ৯টু৫ ম্যাক জানিয়েছে, অ্যাপল ইতোমধ্যেই ম্যাকবুকে স্কাইলেক প্রসেসর যুক্ত করা শুরু করেছে।

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

UNLOCK করুন আপনার IPHONE মাত্র ২ মিনিট এ !

আজ আমরা শিখবো কিভাবে আমাদের প্রিয় ও ঝামেলার iphone টিকে আনলক করাতে হবে। এটা শিখানোর কারন হল বাংলাদেশ এর iphone গুলো মূলত ইউরোপ,আমেরিকা থেকে পাঠানো হয়ে থাকে। আর পাঠানোর সময় তারা আনলক করে পাঠায় না। যার ফলে বাংলাদেশ এ এসে বিপাকে পড়তে হয় আর সার্ভিসিং এর দোকানে গিয়া গরম গরম টাকা দিয়া তা আনলক করাতে হয়। ডিজিটাল যুগ এ আমার কথা একটা ই ক্যান আপনি সার্ভিসিং এর দোকানে যাবেন? ক্যান নিজে নিজে ট্রাই করেন না!! পারেন না? বুঝেন না? আসেন আমি বুঝাই তারপর ও যদি সার্ভিসিং এর দোকানে জেতে হয় তাহলে বলবো আমি আপনি iphone ইউজ করার যোগ্য না। আমার পদ্ধতিতে আপনি iphone 4S আনলক করতে পারবেন না। এছাড়াও আপনার ফার্মওয়ার ভার্সন যদি 04.26.08, 05.11.07, 05.12.01, 05.13.04, or 06.15.00 হয় তাহলে আপনি আনলক করতে পারবেন। ফার্মওয়ার চেক করার জন্যে iphone এর সেটিংস এ যান। তারপর General>About তাহলে আপনি আপনার iphone এর ফার্মওয়ার ভার্সন দেখতে পারবেন। এবার আপনার মোবাইল টি জেলব্রেক করতে হবে। জেলব্রেক যদি করতে না পারেন অথবা এখন ও করে না থাকেন তাহলে আমার আগের পোস্ট টি দেখুন যাতে জেলব্রেক পানির মতো সোজা করে তুলে ধরেছি। How to do jailbreak? Way 1 How to do jailbreak? way 2 তারপর জেলব্রেক করে এখান থেকে আবার দেখুন আনলক এর স্টেপ গুলো। জেলব্রেক করানর পর আপনার মোবাইল এ Apps গুলোর সাথে দেখুন Cydia নামক একটা apps দেখা যাচ্ছে। ওটার ভিতরে প্রবেশ করুন। এবার Cydia এর Search অপশন এ যান। টাইপ করুন ultrasn এটা টাইপ করার দেখুন যে প্রথমেই একটা সেটিং আইকন সহ একটা ফাইল আসছে ultrasnOw নামক। এখন এটায় টাচ করুন ও লোড হতে দিন। এবার install এ টাচ করুন এবং তা install করে নিন। install শেষ হলে restart springboard অথবা respring করে নিন। এইতো হল! আরে ভাই আপনার iphone টি এখন আনলক!পরখ করার জন্যে অন্য একটা সিম insert করে দেখুন। দেখেছেন কতো সহজ!! হ্যাঁ এই আনলক এর জন্য ই আপনারা অনেকে ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা, মোতালিব প্লাজা সহ অনেক মার্কেট এ গিয়ে আনলক করিয়েছেন!!!!! মনে করে দেখুন তো কতো টাকা দিয়েছিলেন তার জন্যে!!!! কেন দিয়েছিলেন? কারন আপনি পারেন না অথবা জানতেন না। এখন তো জানলেন!! আশা করবো পরেরবার টাকা খরচ করার আগে ভেবে নিবেন!

আইফোন থেকে ইন্টারনেট শেয়ার করুন...

যারা আইফোন ব্যবহার করেন তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে, আপনার আইফোনের নেট আপনি আপনার ল্যাপটপ অথবা অন্য কারো মোবাইলে শেয়ার করতে পারেন। কিভাবে করবেন: প্রথমে যা করতে হবে , আপনি আপনার আইফোন সেটিংসে (settings) এ যান। তারপর আপনি airplane mode, Wi-Fi, Bluetooth,mobile,personal hotspot দেখতে পাবেন।কাজটা করতে হবে personal hotspot থেকে। personal hotspot যদি অফ থাকে তাহলে আপনি mobile অথবা cellular অপশন যা থাকুক না কেন সেখানে গিয়ে mobile data অন করে দিন ।অন করার পর personal hotspot লিখা নিচে দেখা যাবে। সেখানে দেখবেন personal hotspot সবুজ বাতি জ্বলে আছে। আপনার কাজ মোটামুটি শেষ। এখন আপনি নিজের মত করে সেটিংস করে নিন। আপনি দেখবেন personal hotspot এর নিচে Wi-Fi Password লিখা আছে , অইখানে আপনার মনের মত password দিন কোন সমস্যা হবে না । এবার আপনি যদি ল্যাপটপ অথবা আপনার অন্য কোন মোবাইলে নেট ব্যবহার করতে চান তাহলে শুধু আপনার ল্যাপটপ অথবা আপনার মোবাইলের Wi-Fi অন করুন তারপর দেখবেন আপনার আইফোন যে নামে আছে সে নামে Wi-Fi দেখা যাচ্ছে।এবার কানেক্ট করুন পাসওয়ার্ড দিয়ে। মনে রাখবেন যে পাসওয়ার্ড আপনি আইফোনে দিয়েছেন সে পাসওয়ার্ড হতে হবে। তারপর মজা উপভোগ করুন।

আইফোনে কন্টাক্ট নাম্বার ব্যাকআপ নিন...

আইক্লাউডে ব্যাকআপ না থাকার কারনে আইফোনের ফার্মও্যয়ার রিস্টোর/আপডেট দেবার পর আইফোন ইউজারদের সব চাইতে যে বিষয়গুলো চিন্তায় ফেলে তার মধ্যে ফোনের কন্টাক্টস নাম্বারগুলো ফিরে পাওয়া অন্যতম। আজকে আমরা দেখব কি করে ছোট্ট একটি অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই মাত্র ৩০/৬০ সেকেন্ড এর মধ্যে অনলাইনে আইফোনের সমস্ত কন্টাক্টস নাম্বারের ব্যকআপ রাখা যায়। প্রথমে এই লিঙ্ক থেকে https://itunes.apple.com/us/app/contacts-backup-is-contacts/id509070714?mt=8 অ্যাপটি ডাউনলোড করুন অথবা App Store থেকে নিজেই সার্চ করে ইন্সটল করুন। আপনি আইফোনের App Store এ গিয়ে Contacts Backup লিখে সার্চ করলে পেয়ে যাবেন। Contacts Backup App টি ইন্সটল করে নিচে দেয়া ছবির নির্দেশনা অনুযায়ী আইফোনের সমস্ত কন্টাক্টস নাম্বারের ব্যকআপ রাখুন।এই অ্যাপটির মাধ্যমে আপনি নিজের ইমেইল আইডিতে ইমেইল করে, গুগল ড্রাইভে আপলোড করে, ড্রপ বক্স লিঙ্ক শেয়ার করে ইত্যদি নিজের খুশি মত যেকোন ভাবে ব্যকআপ রেখে যখন খুশি তখন আবার ব্যবহার করতে পারবেন। তবে গুগল ড্রাইভে ব্যাকআপ রাখার জন্য আপনার আইফোনে Google Drive অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে।

আইফোনের কয়েকটি অজানা ফিচার জানুন...

নডু করতে ঝাঁকুনি ফোনে কিছু লিখছেন বা ছবি এডিট করছেন। হঠাৎ ভুল হয়ে গেল। ভুলটা আনডু করার সবচেয়ে সহজ উপায় ফোনটি আস্তে করে ঝাঁকুনি দেয়া। ঠিকমতো ঝাঁকুনি দিলে স্ক্রিনে একটি বার্তা আসবে সেখান থেকে ‘আনডু’ অ্যাকশন নিশ্চিত করা যাবে। দ্রুত ব্যাটারি রিচার্জ দ্রুত আইফোন ব্যাটারি রিচার্জ করার জন্য ফোনটিকে এয়ারপ্লেন মোডে নিয়ে চার্জে দিন। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ চার্জ হবে। সিরি, রিড মাই ই-মেইল ব্যক্তিগত সহকারী সিরিকে দিয়ে আপনার ই-মেইল পড়াতে পারবেন এ ফিচারে। এজন্য আপনাকে সিরিকে বলতে হবে ‘সিরি, রিড মাই ই-মেইল’ অথবা বলতে হবে ‘রিড মাই লেটেস্ট ই-মেইল’। তাহলে সিরি উচ্চৈঃস্বরে ই-মেইল পড়ে শোনাবে। স্ন্যাপশটের জন্য ভলিউম বাটন ফোনের ভলিউম বাটন দিয়ে ছবি তোলা যাবে। প্রতিবার স্ক্রিনে ট্যাপ করে ছবি তোলার দরকার নেই। এক হাত দিয়ে ছবি তোলা বা সেলফি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি উত্তম। মাল্টিপল স্ন্যাপশট একসঙ্গে অনেকগুলো ছবি তোলা যাবে আইফোন দিয়ে। এজন্য ক্যামেরা অ্যাপ চালু করে ছবি তোলার বাটনে ট্যাপ করে ধরে রাখতে হবে। রানিং কিছুর ছবি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি বেশ উপকারী। হতে পারে রেলগাড়িতে করে যাওয়ার সময় জানালা দিয়ে দেখা বাইরের দৃশ্য। পরে অনেকগুলো ছবি থেকে সেরা ছবিটা বেছে নেয়া যাবে। আইম্যাসেজ টাইমস্ট্যাম্প আপনি যদি আইম্যাসেজ ব্যবহার করে টেঙ্টিং করে থাকেন তাহলে হয়তো কথোপকথনের সময় দেখতে পান না। এটা দেখার উপায় হচ্ছে ম্যাসেজের ওপর ধরে ডান থেকে বামে সস্নাইড করা। অর্থাৎ ম্যাসেজ বাবলের ওপর ধরে ড্র্যাগ করে বাম দিকে নিয়ে আসুন। বল ট্যাপ স্পেসবার টাইপ করার সময় বাঁচাতে স্পেসবারের ওপর ডাবল ট্যাপ করুন। দেখবেন নতুন বাক্য শুরু হয়েছে। টাইপিংয়ের সময় একটি বাক্য শেষ করার পর ফুলস্টপ এবং একটি স্পেসবার ট্যাপ না করে একবারে স্পেসবারের ওপর ডাবল ট্যাপ করুন। ফুলস্টপ এবং একটি স্পেস স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে আপনার টেঙ্টে।